এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার তোল্লাকুড়ি গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ। যদিও ছেলেকে খুন করা হয়েছে বলে দাবী করে পরিবার।
জানা যায়, মৃত ওই যুবকের নাম আব্দুল আজিজ (২৮)। বাড়ি বংশীহারী থানার দক্ষিণ গ্রামে। পেশায় জুতো ব্যবসায়ী ঐ ব্যক্তি রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন বলে অনুমান পরিবারের। কিন্তু আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে রাস্তার ধারে বাইক সমেত তার দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
যদিও এই ঘটনায় মোস্তার আলি ও সামসুল হক নামে দুই স্থানীয় বাসিন্দা দাবী করেন, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাদের প্রাথমিক অনুমান ই যুবকটিকে খুন করা হয়েছে। তাই তারা এই ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবী জানান।